`ফেসবুক' ব্যবহারকারী এখন সাড়ে ৯৫ কোটি!
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীর বর্তমান সংখ্যা সাড়ে ৯৫ কোটি। বছরের দ্বিতীয় প্রানি্তকে আয়ের প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য প্রকাশ করেছে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নাম লেখানো ফেসবুক। পাবলিক কোম্পানি হিসেবে লোকসানের মুখে পড়েছে ফেসবুক। তবে এ সাইটটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। ডিজিটাল মার্কেটিং ফার্ম আইক্রসিংয়ের বিশে্লষক গ্রেগর লিয়ন্সের বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, প্রতিমাসে অন্তত একবার ফেসবুকে লগইন করেন এমন ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটির দ্বারপ্রানে্ত পঁেৌছে গেছে। চলতি বছরের আগস্ট মাসেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে ফেসবুক। এ মাইলফলক স্পর্শ করার বিষয়ে আশাবাদী ফেসবুক কর্মকর্তারাও। ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার ও পরিসংখ্যান যাচাই করে আইক্রসিং জানিয়েছে, ২০১০ সালে ৫০ কোটির মাইলফলক স্পর্শ করার পর ২০১১ সালের জুলাই মাসে ফেসবুক ব্যবহারকারী হয় ৭৫ কোটি। চলতি বছরের এপ্রিল মাসে আইপিও নিবন্ধনের সময় ৯১ কোটি ১০ লাখ ব্যবহারকারীর তথ্য জানিয়েছিল ফেসবুক। এক বছরে ফেসবুক বৃদ্ধির হার বেড়েছে ২৯ শতাংশ বেড়ে জুলাই মাসের শেষ নাগাদ সাড়ে ৯৫ কোটি ব্যবহারকারী হয়েছে ফেসবুকের। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, ভারত, ব্রাজিল-এর মতো উন্নয়নশীল দেশগুলোতে ফেসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়া এবং মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারের সুবিধা যোগ হওয়ায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে।এদিকে, ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগলের চালু করা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট `গুগল প্লাস' ব্যবহারকারী সংখ্যাও দ্রুত বাড়ছে। এক বছর পার করে গুগল প্লাস ব্যবহারকারী সংখ্যা ২৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে।